1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

দলীয় শৃঙ্খলা পরিপন্থীর অভিযোগে বহিষ্কার মামুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট ও স্পষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামুন’কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে ভাড়মুক্ত করে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর কোনো প্রকার যোগসূত্র থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজাদ এই সিদ্ধান্তকে অনুমোদন করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের দপ্তর সম্পাদক কাজী আব্দুর রহমান মামুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট