1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ প্রমোটারদের (সিএনএইচপি) জন্য মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। আজ রবিবার (৩১ অগাস্ট ২০২৫), নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, ভোলার হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম।

পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ সুলতান মোহাম্মদ হেজবুল্লাহ এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, ভোলার ইনচার্জ নার্সিং ইন্সট্রাক্টর নন্দা রানী দাস, ইন্সট্রাক্টর মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা) মোঃ মিঠুন মন্ডল

প্রশিক্ষণে পিপিইপিপি-ইইউ প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কম্পোনেন্টের আওতায় কেডেক, পরিবার উন্নয়ন সংস্থা, ওয়েব ফাউন্ডেশন এবং জিজেইউএস-এর দুর্গম এলাকায় কর্মরত মোট ২৫ জন সিএনএইচপি অংশগ্রহণ করেছেন। আগামী পাঁচদিন তাঁরা মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট