1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

গাড়ি চাপায় এক কিশোরের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট গাড়ির চাপায় ফুটপাতের ব্যবসায়ী সাঈদ মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পথচারী মহিলা আহত হয়েছেন।

গতকাল শনিবার(৩০শে আগস্ট) বিকালে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে ঘটনাটি ঘটেছে।

নিহত ওই কিশোর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাইদ মিয়া।

জানা যায়, শনিবার (৩০শে আগস্ট) বিকালে মৌলভীবাজারের রাজনগর মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেটনোহা গাড়ি (চট্টমেট্রো-চ-১১-১৭৫৮) বাজারের ভ্যান গাড়িতে কসমেটিক্স বিক্রেতা সাঈদ মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়ে যায়। এসময় নোহাগাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। নিহত কিশোরের লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোবারক হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেটনোহা গাড়ি ফুটপাতে ব্যবসায়ী সাঈদ মিয়া নামের কিশোরের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট