1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি

কুলাউড়া-শাহবাজপুর রেলপথের রাস্তায় লেভেল ক্রসিং স্থাপনে মানববন্ধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুন:স্থাপন প্রকল্পের নকশায় বড়লেখা পৌরশহরের জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তায় রাখা হয়নি কোনোরকম লেভেল ক্রসিং। এতে ট্রেন চলাচল শুরু হলে জনভোগান্তির পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসি। বড়লেখা রেলস্টেশনের দক্ষিণ পাশের রেললাইনের পুরাতন লেভেল ক্রসিংস্থলে চলমান নির্মাণ কাজে লেভেল ক্রসিং না রাখায় এলাকাবাসি ফেঁপে ফুঁসে উঠেছেন।

ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো প্রতিকার না পাওয়ায় শুক্রবার বিকেলের দিকে রেললাইনের পশ্চিমাঞ্চলের কয়েক হাজার বাসিন্দা ও হালকা যানবাহন চলাচলের স্বার্থে আগের পূর্ববর্তী জায়গায় লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে ভুক্তভোগি এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উক্ত কর্মসূচি থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এর থেকে আরোও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন, এমন কি রেললাইনের চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন ভুক্তভোগি এলাকাবাসি।

ব্যবসায়ী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুস সালামের উপস্থাপনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক পৌর কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রধান হিসাবরক্ষণ রেজাউল ইসলাম মিন্টু, ব্যবসায়ী শামীম আহমদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, বিএনপি নেতা বাহার উদ্দিন, বীমা কর্মকর্তা দিলিপ দে, হাফেজ তৈবুর রহমান, ডা. কবির আহমদ, শ্যামল পাল দুলু, কলেজ শিক্ষার্থী তানভির আব্বাস তামিম প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় দীর্ঘ ২২ বছর আগে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখনও রেলের এই স্থানে লেভেল ক্রসিং ছিল। রেললাইনের পশ্চিম পাশেই পৌরসভার পশুর হাট এবং প্রায় সরকারের অর্থায়নে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্লান্ট রয়েছে। এছাড়াও পৌরসভার এই রাস্তাটি রেললাইন অতিক্রম করে পৌরসভার তেলিগুল এলাকাসহ সদর ইউনিয়ন, তালিমপুর ইউনিয়ন ও হাকালুকি হাওরের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর লেভেল ক্রসিং স্থাপন না করে রেললাইন স্থাপনের কারণে কোমলমতি শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হবেন। এছাড়া লেভেল ক্রসিং না থাকলে ট্রেন চালু হওয়ার পর প্রতিদিনই নানান দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ভুক্তভোগিরা রেললাইনের পুনর্বাসন কাজের নকশায় লেভেল ক্রসিং না রাখায় বিস্ময় প্রকাশ করে অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লেভেল ক্রসিং স্থাপনের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় বৃহৎ কর্মসূচিসহ রেল নির্মাণ প্রকল্পের চলমান কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

এদিকে, গত বৃহস্পতিবার বিকেলে বড়লেখা রেলস্টেশনের উত্তর পাশের লাইনের উপর লেভেল ক্রসিং স্থাপনের দাবিতে বৃহত্তর গাজিটেকা এলাকার সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবি ও রাজনীতিবিদদের উপস্থিতিতে পৃথক অন্য আরেকটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট