1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

শ্রীমঙ্গল চুরির মোটরসাইকেলসহ ১জন গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১২ই আগস্ট রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে শ্রীমঙ্গল উপজেলাধীন ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের জনৈক মোঃ ইয়ারুপ মিয়ার বাসার স্টোর রুম থেকে একটি Honda Dream 110 এবং একটি Discover 100 মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ইয়ারুপ মিয়া শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে।

অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার ২৬শে আগস্ট দুপুরে হবিগঞ্জের বাহুবল থানার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে “কাশফুল” নামক দোকানের সামনে থেকে চুরি হওয়া Honda Dream 110 মোটরসাইকেলসহ মোঃ বাছির মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাছির মিয়া বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া অন্য মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের অন্যান্য অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট