1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

মনু নদীতে পোনা মাছ অবমুক্ত; জেলা প্রশাসক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের মনু নদে পোনা মাছ অবমুক্ত কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জেলেদের আর্থিক উন্নয়নে হিসেবে অংশ নিশ্চিত করনে মৌলভীবাজারে শুরু হয়েছে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি।

বৃহস্পতিবার (২৮শে আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের চাঁদনীঘাট সেতুর মনূ নদে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করা হয়।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদীতে প্রায় ১শ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ সিরাজী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণ শেষে জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ আরিফ হোসেন জানান, প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের বংশবিস্তার ও মজুদ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কর্মসূচি হয়ে থাকে এরই ধারাবাহিকতায় এবার তার ব্যতিক্রম হয়নি।

এর মাধ্যমে একদিকে যেমন স্থানীয় জনগণ নিরাপদ ও পুষ্টিকর প্রোটিনের ঘাটতি হিসেবে মাছ পাবে, অন্যদিকে জেলেরা আর্থিকভাবে লাভবান হবে।

তিনি আরও জানান, আজকের এই কর্মসূচির ধারাবাহিকতায় শিগগিরই জেলার সদর ও রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওরে আরও প্রায় ৩০০ কেজি রুইসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা মেটাতে মিঠাপানির প্রাকৃতিক জলাশয়গুলোর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তাই এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট