1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অপরাধে ইউপি সদস্য গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সিরাজ খানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ২৬শে আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শমশেরনগর চৌমুহনা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দেশে ফেরার পর বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

পরে জানা যায়, সাইফুল ইসলাম বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তরুণী গত ২০শে ফেব্রুয়ারি সাইফুলের বিরুদ্ধে মহামান্য আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে সাইফুল জেলহাজতে রয়েছেন।

এ মামলার তদন্তে আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ। তিনি জানান, গ্রেপ্তারের পর সিরাজ খাঁনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট