1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মৌলভীবাজার ও হবিগঞ্জের বিএনপি’র দুই নেতাকে বহিষ্কার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

জাতীয়তাবাদ দলীয় নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার ও হবিগঞ্জ বিএনপি’র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরী।

শুক্রবার (২২শে আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

এতে বলা হয়, তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এ চিঠির অনুলিপি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব এবং হবিগঞ্জ জেলা বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক’কে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন, বিএনপি একটি বিশাল ও সুশৃঙ্খল দল। এখানে যদি কেউ দলের দায়িত্বে থেকে দলকে জনগণের সামনে কলুষিত করার চেষ্টা করে, তাহলে কোনো ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না।

তিনি আরও বলেন, ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, তার কোনো অপরাধের দায় দল এ দ্বায়ভার বিএনপি’র গলায় দেওয়া যাবে না। সেজন্য যারা সীমা লঙ্ঘন করবে, দলের জন্য হুমকি হবে, তাদের বিরুদ্ধে দল এভাবেই ব্যবস্থা নিচ্ছে এবং আগামীতে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট