1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কুলাউড়ায় বিপুল পরিমাণ এসকপ কোডিনসহ আটক-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকপ কোডিনসহ এক ব্যাক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার শরীফপুর ইউনিয়নের বেরিরগাও সঞ্জয়পুর গ্রামের আজম আলীর ছেলে।

সোমবার (১১ই আগষ্ট) সকাল ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাজুল ইসলাম ভূঁইয়া ও আবুল কালাম আজাদ এবং র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জিয়া লতিফুলের নেতৃত্বে যৌথ অভিযানে ৪৬ বোতল কোডিন ফসফেটসহ আবুল হোসেন বাবুল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রের বরাতে জানা গেছে, আটককৃত আবুল হোসেন বাবুলের বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভারতীয় LABORATE কর্তৃক প্রস্তুতকৃত ‘ESKUP’ নামীয় ৪৬ বোতল এসকপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মি:লি করে মোট ৪৬০০ মিলি তরল পদার্থ ছিল।

মৌলভীবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের (সংশোধিত ২০২০) ৩৬ (১) ১৪ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত করায় আটক ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট