1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

পবিপ্রবিতে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, লোন শাখার দুই কর্মকর্তা দায়ের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) লোন শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তারা শতাধিক কর্মকর্তা-কর্মচারীর লোন কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে জাল রশিদ দিয়ে টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পেনশন সেলের উপ-পরিচালক মো: রাজিব মিয়া ও লোন শাখায় কর্মরত ল্যাব এটেন্ডেন্ট আবু ছালেহ মো: ইছা বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, তারা শতাধিক লোন গ্রহীতার কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে জাল জমা শ্লিপ দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। অভিযুক্তরা মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য গৃহীত লোনের কিস্তির মাধ্যমে এসব টাকা হাতিয়েছে।

হিসাব শাখার সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জিপিএফ থেকে ১০% কর্তণের মাধ্যমে গৃহীত মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের লোন নিয়ে নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছেন। তবে অভিযুক্তরা ভূয়া রশিদ প্রদর্শন করে ব্যাংকে টাকা জমা না দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন।

বিশেষ উল্লেখযোগ্য কিছু কর্মচারীর ক্ষতির পরিমাণও উঠে এসেছে। যেমন উপ-রেজিস্ট্রার প্লানিং মোঃ খাইরুল বাসার মিয়া (নাসির) ১ লাখ ৯৫ হাজার টাকা, পরিবহন শাখার সেকশন অফিসার সবুর খান ১ লাখ ৭৫ হাজার টাকা, পরিবহন শাখার হেলপার আবু জাফর সারে ৬ লাখ টাকা, ফটো মেশিন অপারেটর শামীম খান ৩ লাখ টাকা, অডিট সেলের ঝাড়ুদার ফরিদা বেগম ২ লাখ টাকা, অ্যাম্বুলেন্স ড্রাইভার আলম ৭৬,৭২৪ টাকা এবং অফিস সহায়ক মাসুদ ৩ লাখ টাকা।

অভিযুক্ত আবু ছালেহ মো: ইছা নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, “হিসেবের গরমিল হয়েছে, যা শীঘ্রই ঠিক করা হবে, কোনো লোন গ্রহীতার টাকা ক্ষতিগ্রস্ত হবে না।” অপর অভিযুক্ত মো: রাজিব মিয়াকে পাওয়া যায়নি, মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো: জসিম উদ্দিন জানান, আর্থিক হিসাবের অসামঞ্জস্যের কারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তদন্তের জন্য। অভিযুক্তরা ভুল স্বীকার করে ইতোমধ্যে ৩২ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছেন। তবে এক সিনিয়র কর্মকর্তা অভিযোগ করেছেন যে, পরিচালক জসিম উদ্দিনও দুর্নীতিতে জড়িত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন মন্তব্য এড়িয়ে যান। উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “অভিযুক্তদের কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য একটি কৌশল নেওয়া হয়েছে। টাকা উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট