1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জের সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শনিবার (৯ই আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম রাফি (২৪) সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। এছাড়াও মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা।

পরিবার সূত্রের বরাতে জানা যায়, সকালে রাফি অনেক ডাকাডাকির পর ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাকে দরজায় ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। তারা দ্রুত থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করে। রাফি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল বলেও পারিবারিক সূত্র জানায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে আব্দুর রহিম রাফি (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট