1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

লংগদুতে বানভাসি মানুষের পাশে বিএনপি, ত্রাণ পেল ৫ শতাধিক পরিবার

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

 

লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

 

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার মাইনী মূখ, বগাচতর, কালাপাকুজ্যা,করল্যাছড়ি ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় বসতঘর, রাস্তাঘাট ও কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। পানি উঠেছে ঘরের ভেতরেও। হাজারো মানুষ এখন পানিবন্দি অবস্থায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

এই দুর্যোগময় পরিস্থিতিতে দ্রুত সময়েই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে লংগদু উপজেলা বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনসমূহ।

শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে উপজেলার মাইনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ৫ শতাধিক বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয় দুর্গত মানুষদের মাঝে।

ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিএনপি নেতারা ট্রলারযোগে দুর্গম এলাকার পানিবন্দি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন শুকনো খাবার। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতেও পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল,সেচ্ছাসেবক দল,কৃষক দল, ছাত্রদল,শ্রমিক দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতারা বলেন, এই সংকটময় সময়ে আমরা বানভাসি মানুষদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। যতটা সম্ভব নিজস্ব উদ্যোগে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি।

স্থানীয়রা বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সাহায্যের পাশাপাশি এমন সহমর্মিতামূলক উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট