1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

লংগদুতে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠন লংগদু উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে এক আলোচনা সভায় বক্তারা ৫ আগস্টের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত প্রকাশ করেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম হালিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাছির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

আয়োজক সংগঠন বিএনপি নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার মাধ্যমে তাদের মাঝে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপি সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট