1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

শ্রীমঙ্গলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ “রবি এন্টারপ্রাইজ”-এর শুভ উদ্বোধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলবাসীর ভূমি সংক্রান্ত সেবা সহজ ও সাশ্রয়ী করতে বৃহস্পতিবার (৩১ জুলাই) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ “মেসার্স রবি এন্টারপ্রাইজ”। শহরের হবিগঞ্জ রোডে মনোরঞ্জন বাবুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “সরকারি নির্ধারিত ফি’র বিনিময়ে জনগণ যেন নির্ভরযোগ্যভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সে লক্ষ্যে এই সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ভূমি অফিসের নাজির মো. আব্দুল বাছির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

“রবি এন্টারপ্রাইজ”-এর কর্ণধার মো. রবি উদ্দিন জানান, “আমাদের উদ্দেশ্য হচ্ছে ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে কেউ দালাল চক্রের হয়রানির শিকার না হয়।”

এই সেবা কেন্দ্র থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান ও ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট