1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

বিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবর জিয়ারত করলেন নীলফামারী জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।

জসিনুর রহমান জেলা রিপোর্টার নীলফামারী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মহরীন চৌধুরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। তাদের স্মরণে দোয়া ও কবর জিয়ারত করলেন নীলফামারী জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১ ঘটিকায় নীলফামারী জেলা প্রশাসকের উপস্থিতিতে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা প্রশাসন। সে সময় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়।

এই সময় নীলফামারী জেলা প্রশাসক জনাব মোঃ নায়িরুজ্জামান বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক /শিক্ষিকা কোমলমতি শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’
তিনি আরও বলেন, ‘যারা আহত অবস্থায় আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার জনাব এ এফ এম তারিক হোসেন খান জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুম মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,
দোয়া মাহফিলে যাদের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে, তাদের কথা স্মরণ করে সবাই আবেগঘন হয়ে পড়েন এবং এরকম মর্মান্তিক মৃত্যু না হয় এই জন্য সবাই প্রার্থণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট