1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

কুলাউড়ায় চুরির গরুসহ পিকআপ আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর থেকে চুরি হওয়া চারটি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২শে জুলাই) ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া ওইরাতে তার গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙ্গা এবং গরুগুলো চুরি হয়ে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ভোরের দিকে উত্তর হিঙ্গাজিয়া এলাকায় রাস্তার পাশে একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সন্দেহাতীত ভাবে স্থানীয়রা ধাওয়া দিলে গাড়ি ফেলে রেখে লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান, চুরি হওয়া চারটি গরু ও একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট