1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

কমলগঞ্জে এক যুবতীর আত্মহত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নাইমা আক্তার (২০) নামে এক যুবতী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত নাইমা আক্তার ওই গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের কন্যা।

বুধবার (২৩শে জুলাই) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একদল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যুবতী নাইমার চাচা খলিল মিয়া জানান, গত রমজান মাসে তার বিয়ের কথা পাকা পোক্ত হয়। তবে হবু স্বামী প্রবাসে থাকায়, হয়তো মোবাইলে কথা কাটাকাটির জের ধরে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে রাগের বসবর্তিতে ফাঁসি দিতে পারে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নাইমা আক্তার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। কমলগঞ্জ থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃত কারণ না জানা গেলেও ধারণা মোবাইল ফোনে কথা কাটাকাটি করে এ ঘটনা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট