1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

শ্রীমঙ্গলে ৭৫০ পিস ইয়াবাসহ দম্পতি আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২১শে জুলাই) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি চৌকস দল।

গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) ও তার স্ত্রী পারুল বেগম (৩৫)। তারা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা। অভিযান চলাকালে রুবেলের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পারুলের দেহ থেকে ৫৫০ পিস ইয়াবা এবং নগদ ২১ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে একজন নারী পুলিশ সদস্যসহ স্থানীয় দুইজন সাক্ষী উপস্থিত ছিলেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত স্বামী-স্ত্রী মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। তারা জানান, এগুলো বিক্রির উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল। মঙ্গলবার (২২শে জুলাই) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট