1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ বর্ষে সাফল্যের সহিত উর্ত্তীণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (২১শে জুলাই) সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এ সংবর্ধনা ও ক্রেস্টর পাশাপাশি ফলজ গাছের চারা প্রদান করেন। স্থানীয় গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,জেলা বিএনপি’র সদস্য মুহিতুর রহমান হেলাল,জেলা বিএনপি’র সদস্য মাহমুদুর রহমান।

স্বাগত বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন। অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ,বিএনপি নেতা আলম আহমেদ,আব্দুল ওয়াহিদ,মনুমূখ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান,গাজী জাবেদ,নুরুল ইসলাম,আব্দুস সহিদ,সুনু মিয়া, শেখ মহসিন,সজলু তালুকদার,মহসিন আহমেদ,হাজী নজরুল ইসলাম,সুমন চৌধুরী।
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বক্ত স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষা কেন্দ্রের প্রায় ৫২জন শিক্ষার্থীদের’কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট