1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

সড়ক দুর্ঘটনায় নার্সারি মালিক আশিকুরের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান নামে এক নার্সারি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কমলগঞ্জের শমশেরনগরে ঈগল নার্সারির মালিক ছিলেন।

শনিবার (২০ই জুলাই) সকালে ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, কমলগঞ্জের শমশেরনগর বিমান ঘাঁটি থেকে মাছ নিয়ে আসা একটি দ্রুতগামী গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গাড়িটিতে ছিলেন চালক ও মালিক। ঘটনাস্থলেই গাড়ির মালিক আশিকুর রহমান নিহত হন।

এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

চালক সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

নিহত আশিকুর রহমান ছিলেন একজন তরুণ উদ্যোক্তা ও নার্সারি ব্যবসায়ী। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট