1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর

ভোলায় শহীদদের স্মরণে জুলাই প্রতীকী ম্যারাথন

আবু মাহাজ
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে ভোলা জুলাই প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় এই ম্যারাথন প্রতিযোগিতা ভোলা খেয়াঘাট ব্রিজের উপর থেকে শুরু হয়ে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্তরের সামনে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মিজানূর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

প্রতিযোগিতায় আহতরা ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এসময় জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ এবং আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পাঁচ কিলোমিটারের এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত হন জুলাই যোদ্ধারা

ম্যারাথন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে হলরুম আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ম্যারাথনের অংশগ্রহণকারী এক থেকে ১৫ জন প্রতিযোগীকে বিভিন্ন ক্যাটাগরি পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট