1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

কুলাউড়ায় ডাকাতিসহ একাধিক মামলার অভিযুক্ত খালেদ গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকা থেকে পরোয়ানাভুক্ত একাধিক মামলার আসামি খালেদকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে।

শুক্রবার (১৮ই জুলাই) রাতে কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতুব্বর সঙ্গীয় এএসআই ইসহাক ও এএসআই তোফায়েলসহ উপজেলার মনসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ওমর ফারুক জানান, গ্রেপ্তার হওয়া খালেদের বিরুদ্ধে কুলাউড়া থানায় ৭টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে—২টি মাদক মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি, ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি সংঘর্ষ ও ক্ষতিসাধনের মামলা। এছাড়াও তার নামে একটি ভয়ভীতি প্রদর্শনের কারণে সাধারণ ডায়েরি (জিডি)ও রয়েছে।

গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৯ই জুলাই) তাকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট