1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কুলাউড়া সীমান্ত এলাকায় তিন যুবক বিএসএফের জালে

তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে মাছ শিকারের সময় তিন যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কুলাউড়া থানা পুলিশ শুক্রবার (১৮ই জুলাই) এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক যুবকদের পরিবার সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদেরকে আটক করে ভারতীয় বিএসএফ।

আটককৃতরা হলেন-উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের বাসিন্দা জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ওই তিনজন বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন বিএসএফ এর সৈনিক হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎবিহীন থাকার কারণে অনেকেই কোন কিছু বুঝে উঠতে পারেননি।

আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া জানান, আমার ভাই মাসুক সহ সোহাগ ও সিপার বাংলাদেশ অংশের ভেতরে মাছ ধরছিল। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় (বিজিবি) বর্ডার গার্ডকে জানিয়েছি।

উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন মিয়া বলেন, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলো বলে জানতে পেরেছি। পরে ভারতীয় বিএসএফ সৈনিকরা এসে ধরে নিয়ে যায়। বিজিবি’কে জানানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি’র ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আমরা স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফ এর সাথে যোগাযোগ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট