1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

পিকেএসএফ-এর জলবায়ু পরিবর্তন ও জলবায়ু কার্যক্রমে অর্থায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জ্ঞান অর্জন ও দক্ষতার সঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে তরুণ শিক্ষার্থী, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গত ৮ জুলাই ২০২৫ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ে পিকেএসএফ-এর আর্থিক সহযোগিতায় আয়োজিত ‘Understanding Climate Change and Climate Finance: National and International Perspective’ শীর্ষক কর্মশালায় আলোচকরা এ কথা জানান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মো. ইউসুফ আল হারুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমেদ। তিনি বলেন, “পিকেএসএফ গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বন্যা, খরা, লবণাক্ততা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমনের জন্য প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।”

পিকেএসএফ-এর ‘Increasing the Capacity of Bangladesh’s NDA and Direct Access Accredited Entities to Access GCF Resources (GCF Readiness Project-2)’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষকদের জন্য নিয়মিতভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় জলবায়ু পরিবর্তনের জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, জলবায়ু অর্থায়নের সুযোগ এবং চ্যালেঞ্জ এবং সবুজ জলবায়ু তহবিল (Green Climate Fund) থেকে সম্পদ সংগ্রহের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা, নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত বিনিময় করেন।

এই কর্মশালা খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় শিক্ষার্থী ও গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট