1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

বদলগাছী উপজেলা (নওগাঁ) বিএপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক   (সৌখিন) এর  ইন্তেকাল 

মোঃ সারোয়ার হোসেন অপু  জেলা সংবাদদাতা,নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

 

নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মতিউর রহমানের পুত্র উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সৌখিন( ৫০) গত ২৪ শে জুন সকাল সাড়ে ১০ টায় বগুড়া  শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সৌখিন উপজেলার সুপরিচিত একজন বিএনপির রাজনৈতিক দলের নেতা হিসেবে কাজ করেছেন।এবং সৌখিন হোসেন গত ০৪/ ১১/২৪ ই তারিখের উপজেলার গোবর চাপা হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে, তিনি গত ৫/১১/২৪ ই তারিখে বদলগাছী থানায় বিস্ফোরণ আইনে মামলা করেছিলেন।জি আর মামলা নং ২১৪। সৌখিন আলোকিত বিস্ফোরণ মামলার বাদী হলে ও উপজেলার বিভিন্ন যায়গায় তিনি নেতা হিসেবে সুপারিচিত লাভ করেন। বদলগাছী উপজেলার বহুল আলোচিত বিস্ফোরক মামলার বাদী হলেও তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান এর সাথে মুঠোফোনে চাঁদাদাবি করেন যার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে) ভাইরাল হয়। অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় (১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে দলীয় প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

তার মৃত্যুতে উপজেলা বিএনপির নেতারা গভীর দুঃখ প্রকাশ সহ তার আত্মার শান্তি কামনা করেন।

কতিপয় নেতা বলেন সাংগঠনিক একটি ভুলের কারনে তাকে দল থেকে বহিষ্কার হয়েছিলেন।তারা আরও বলেন বহিষ্কার হলেও তিনি সবার সঙ্গে মিলে মিশে চলতেন।

২৪ জুন মঙ্গলবার বাদ এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার নামাজে জানাজায় অংশ নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল হাদি চৌধুরী (টিপু) বলেন, বদলগাছী উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি আজীবন তার পরিবারের সাথে থাকবে।

 

মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, সন্তান দুই মেয়ে,এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

তার মৃত্যুতে উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল, শ্রমিকদল, সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট