1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

কৃষকরা মাঠে ধান ফলানোর দৃশ্য মনে করিয়ে দেয় “বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ

এম,এ,মান্নান,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। প্রাচীনকাল থেকেই এই দেশের মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। দেশের অধিকাংশ অঞ্চলে ধান চাষ করা হয়, আর এই ধান থেকেই চাল উৎপন্ন হয়। তাই একে বলা হয় ধানের দেশ।

বাংলাদেশের উর্বর মাটি, অনুকূল আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টিপাত ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমাদের কৃষকরা ভোর থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ধান ফলান। তারা রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করেও মাঠে কাজ করেন। তাঁদের এই কঠোর পরিশ্রমেই বাংলাদেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ হয় এবং অর্থনৈতিক চাকা সচল থাকে।

ধান শুধু খাদ্য হিসেবে নয়, অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বহু মানুষ ধান চাষ, পরিবহন ও বিক্রির সাথে জড়িত। এছাড়াও ধানের খড় পশুর খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধান আমাদের সংস্কৃতিতেও এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।তাই বলা হয়, “ধান আমাদের প্রান,কৃষক আমাদের গর্ব”কৃষকদের অবদানে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাদেরই কঠোর পরিশ্রমের কারণে বাংলাদেশকে সোনার দেশ বলা হয়। আমাদের উচিত এই পরিশ্রমী কৃষকদের যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা প্রদান করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট