1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

“ঈদ আনন্দ”উপলক্ষে শালবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

 

 

“ক্রীড়া শক্তি ক্রীড়া বল,মাদক ছেড়ে মাঠে চল”এ প্রতিপাদ্য কে সামনে রেখে দুইদিন ব্যাপি “প্রগতী স্পোর্টিং ক্লাব” আয়োজন করেন ফুটবল টুর্নামেন্ট।শুধু শরীরচর্চার মাধ্যমই নয়, এটি মননশীলতার বিকাশ ঘটায় এবং একটি সমাজকে ঐক্যবদ্ধ রাখে। আমাদের সমাজে ক্রীড়ানুষ্ঠান বিশেষ করে ফাইনাল খেলা একটি বিশাল উৎসবের রূপ নেয়। সম্প্রতি আমাদের এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো ফাইনাল খেলা, যার মাধ্যমে শুধু খেলোয়াড়দের প্রতিভাই নয়, সবার মধ্যে একটি মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়েছিল।

এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল স্থানীয় প্রগতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে।দুইদিন ব্যাপী টুর্নামেন্ট শেষে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার ভেন্যু ছিল স্থানীয় স্কুল মাঠ শালবাড়ী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় যা অনুষ্ঠানের দিন রঙ-বেরঙের ফেস্টুন, ব্যানার ও আলোকসজ্জায় এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
ফাইনালে মুখোমুখি হয়েছিল নওগাঁ জেলার মহাদেবপুর বনাম রাজশাহী জেলার তালন্দ। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। দর্শকরা করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দিতে থাকেন। মাঠজুড়ে ছিল উত্তেজনা ও আনন্দের মিশেল।শেষ পর্যন্ত তালন্দ একাদশ ৫-৪ গোলে ট্রাইবেকারে জয়লাভ করে। বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন এলাকার সম্মানিত সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ ছালেক চৌধুরী ৪৬,নওগাঁ-১ ও ২০১৮ সালের বিএনপি মনোনিত সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,৪৬,নওগাঁ১।এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ শামিম রেজা চৌধুরী (বাদশা),জনাব মোঃ ইসাহাক আলী সরকার,আলহাজ্ব জনাব কাজী শামসুল আলম,বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের ইউনিয়ন সাধারন সম্পাদক আরো অনেক নেতা-কর্মী।এই ধরনের আয়োজন শুধু খেলার প্রতি ভালোবাসা বাড়ায় না, যুবসমাজকে মাদক, অবক্ষয় থেকে দূরে রাখতেও সহায়ক ভূমিকা পালন করে। আমরা আশা করি, প্রতিবছর এমন আয়োজন অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট