1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউশনের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 

দেশের কৃষিবিদদের সর্ববৃহৎ সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর ভোলা জেলা শাখার অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। আজ বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার হলরুমে এক প্রাণবন্ত সভায় কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মোঃ খাইরুল ইসলাম মল্লিক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেবা রহমান কলেজের প্রভাষক মহিবুর রহমান বিপ্লব।
কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ভোলা-এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবিদ হাসান।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু। চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে।
কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন মৎস্য বীজ উৎপাদন খামার, ভোলার খামার ব্যবস্থাপক এইচ.এম. জাকির হোসেন; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভোলা-এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান অনিক; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ; বোরহানউদ্দিন উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোসাঃ নাজনীন; ব্যাংক কর্মকর্তা মোঃ রিয়াজ; এফ.ডি.এ.-এর আজম এবং অতিরিক্ত উপপরিচালক এ এফ এম শাহাবুদ্দিন ।
উপস্থিত কৃষিবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত এই অন্তর্বর্তীকালীন কমিটি আগামী দিনের কৃষি উন্নয়নে জেলার ভূমিকা আরও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট