1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, উপকূলে জেলেদের চূড়ান্ত প্রস্তুতি বাউফলে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে নাগরিকদের সতর্কবার্তা: এখনই পদক্ষেপ জরুরি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ

ভোলায় ব্যাতিক্রমী আয়োজনে চাকরি মেলা, চাকরি পেলেন ৭০ তরুনি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

 

ভোলায় ব্যাতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হল গেল বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষনার্থীর জন্য চাকুরি মেলা।
মঙ্গলবার (২৭ মে) শহরের হাসপাতাল সড়কের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যপী ব্যাতিক্রমী এ মেলার আয়োজন ছিল দর্শনার্থীদের উপছে পড়া ভীড়।।
চাকুরি প্রত্যাশী, প্রশিক্ষক ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিনত হয় মেলা প্রঙ্গন।

প্রশিক্ষন শেষে নিজের দক্ষতাকে কাজে লাগতে কর্মসংস্থানের আশায় ছুটে এসেছেন চাকুরি প্রত্যাশী নারীরা। মেলায় চাকুরি পেয়েছে ৭০ জন তরুনী। চাকরি পেয়ে বেশ আনন্দিত তারা।

এছাড়াও অংশগ্রহনকারিদের আগ্রহ বাড়াতে নারীদের তৈরীকৃত পণ্যের স্টল বসানো হয়েছে। সেখানে ভীড় ছিলো দর্শনার্থীদের। নানা রকম বাহারি পন্য প্রদর্শন করা হয় স্টলে স্টলে।

মেলায় এসে ভবিষ্যতে উদ্যোক্তা হতে আগ্রহ দেখিয়েছেন অনেকে। প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নারীরা।

প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে দক্ষতা সম্পন্ন প্রার্থীকে বেছে নিতে বায়োডাটা সংগ্রহ করছেন উদ্যোক্তারা।

বেরসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এ মেলার আয়োজন করে।
তারা বিভিন্ন মেয়াদে ৮ ক্যাটাগরিতে জেলার অসহায় নারীকে প্রশাক্ষণ দিয়েছেন।
সকালে ফিতা কেটে মেলার উদ্ভোধন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুলাইমান হুসাইন।
ইএসডিও সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস এর সঞ্চালনায় আজকের চাকুরি মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের উপ ব্যবস্থাপক মোঃ সোহাগ হোসেন, চিফ ফিল্ড অফিস ইউনিসেফ বরিশাল বিভাগ, ইএসডিও হেড অব TVET ও প্রোগ্রাম ম্যানেজার এএলপি শাহরিয়ার মাহমুদ,এ সময় আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন,এবং সার্বিক সহযোগিতায় ইএসডিও এএলপি এর সকল উন্নয়ন কর্মী।
স্কুল থেকে ঝরেপড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ইকো-সোস্যাল ডেভেলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নামের একটি বেসরকারি সংস্থা।
মেলায় ২ শতাধিক নারী অংশগ্রহন করে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট