1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

নিয়ামতপুর বৈরকুড়ী গ্রামে হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

 

 

ইসলাম ধর্মে উপদেশ ও নসিহত অত্যন্ত গুরুত্বপূর্ণ।মানুষকে সৎ পথে চলার জন্য উদ্বুদ্ধ করতে ওয়াজ মাহফিল একটি শক্তিশালী মাধ্যম।সম্প্রতি আমাদের বৈরকুড়ী গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ওয়াজ মাহফিল, যেখানে প্রধান বক্তা ছিলেন দেশের জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ মাওলানা বজলুর রশিদ।

ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয় গ্রামের হাফেজিয়া মাদ্রাসা ময়দানে। সকাল থেকেই মনুষের মধ্যে কৌতহল। বিকেল গড়িয়ে সন্ধ্যায় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।মাহফিলে গ্রামের লোকজন ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে হাজারো মানুষ উপস্থিত হন।
বক্তব্য শুরু করেন মাওলানা বজলুর রশিদ সাহেব। তার কণ্ঠে ছিল স্পষ্টতা, বাণীতে ছিল সত্য ও দরদ।তিনি সমাজে অনৈতিকতা, দুর্নীতি, পরনিন্দা, হিংসা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন এবং কোরআন-হাদিসের আলোকে তার সমাধানের পথ দেখান।তার বক্তব্যে শ্রোতারা মুগ্ধ হয়ে কান্নায় ভেঙে পড়েন।তিনি ধর্মীয় শিক্ষা, নামাজ, সদাচরণ ও আল্লাহর ভয় অন্তরে ধারণ করার আহ্বান জানান।

ওয়াজ শেষে মোনাজাতে গ্রামের সুখ-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করা হয়।মাহফিলটি ছিল অত্যন্ত সফল ও হৃদয়স্পর্শী।
এই ধরনের ইসলামিক অনুষ্ঠান সমাজে নৈতিকতা জাগ্রত করতে সাহায্য করে।আমরা আশা করি ভবিষ্যতেও এধরনের আয়োজন নিয়মিত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট