1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু, জেলে পাড়ায় উৎসবের আমেজ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বুধবার (মধ্যরাত ১২টা থেকে) ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরার মৌসুম। মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে পাড়াগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপকূলীয় ঘাটগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য, নদী মুখী হচ্ছে শত শত নৌকা।

জেলেরা আশা করছেন, নদীতে নামার পর আহরিত ইলিশ দিয়ে কাটিয়ে ওঠা যাবে দীর্ঘদিনের সংকট। ইতোমধ্যেই জাল, নৌকা ও ইঞ্জিন প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তারা। কেউ জাল মেরামত করছেন, কেউ ইঞ্জিন ঠিক করছেন – পুরো জেলে পাড়ায় বইছে উৎসবের আমেজ।

স্থানীয় জেলে আঃ রব, মফিজ ও সিরাজ জানান, গত দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কেটেছে। এখন নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তাই নদীতে নেমে আশার আলো দেখছেন তারা।

ইলিশের প্রধান মৌসুম শুরুর এই সময়কে ঘিরে সরব হয়ে উঠছে আড়ৎগুলোও। মাছের পাইকার ও আড়ৎদারদের ব্যস্ততায় মুখর হতে চলেছে ভোলা। আড়ৎদার সাহাবুদ্দিন বলেন, “নিষেধাজ্ঞার কারণে বাজারে মাছের সংকট ছিল। এখন সেই সংকট দূর হবে, আবার জমে উঠবে ইলিশের ব্যবসা।”

মার্চ ও এপ্রিল মাসে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল। এ সময় জেলার নদী এলাকায় মৎস্য বিভাগ মোট ৫৬০টি অভিযান পরিচালনা করেছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, “চলতি বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছি আমরা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট