1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

মানবপাচার মামলার আসামি সাবেক ইউপি সদস্য র‌্যাবের খাঁচায়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখায় দুই যুবককে ভারতে পাচারের অভিযোগে মানবপাচার আইনে করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার (২৬শে এপ্রিল) রাতে উপজেলার ডিমাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নবাবকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। রোববার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

র‌্যাব ও মামলার সূত্রের বরাতে জানা গেছে, ধৃত আসামি সরফ উদ্দিন নবাব ও তার সহযোগিরা বড়লেখা উপজেলার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে সেখানে তাদেরকে হাত-পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল কাদিরের মা নেছা বেগম বাদি হয়ে ১০ জনের নামোল্লেখ করে মানবপাচার আইনে থানায় মামলা করেন। এই মামলার আসামি আব্দুল মালিক ও রুবেল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠায়। মামলার আসামিদের বিরুদ্ধে মামলার পর আটকের জন্য অভিযান চালায় র‌্যাব-৯ ।এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অবশেষে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল শনিবার রাতে ওই মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে উপজেলার ডিমাই বাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মানবপাচার মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে আটককৃত আসামিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার রোববার বিকেলে বলেন, মানবপাচার আইনে এক নারীর দায়েরকৃত মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে র‌্যাব-৯ গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে রোববার দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট