1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, উপকূলে জেলেদের চূড়ান্ত প্রস্তুতি বাউফলে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে নাগরিকদের সতর্কবার্তা: এখনই পদক্ষেপ জরুরি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ

গ্যাস, মেডিকেল কলেজ ও সেতুর দাবিতে উত্তাল রাতের ভোলা মশাল মিছিল ও অবস্থান কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

 

গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভোলা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে সর্বস্তরের মানুষ এই দাবিগুলো নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ও সাধারণ জনতা। হাতে মশাল ও প্ল্যাকার্ড নিয়ে তারা বাংলাস্কুল মোড় থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় আন্দোলনকারীরা “ভোলার গ্যাস ভোলাতেই চাই”, “মেডিকেল কলেজ চাই”, “সেতু চাই, উন্নয়ন চাই” সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুদ থাকলেও দীর্ঘদিন ধরে জেলার মানুষ গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। ফলে গত তিন দশকে ভোলায় গড়ে ওঠেনি কোনো উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান। অপরদিকে, মেডিকেল কলেজ না থাকায় দ্বীপ জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবার সুযোগ থেকে বঞ্চিত। পাশাপাশি বরিশালের সঙ্গে সড়ক যোগাযোগে কোনো সেতু না থাকায় জেলার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, এসব যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে বহু বছর ধরে আন্দোলন চালিয়ে এলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ভোলা প্রতিনিধি
২৯/০৪/২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট