1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নি-হ-ত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সকালের দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহিদ উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
জাহিদ এবার সিংগুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বৃহস্পতিবার জালালাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে তার কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ছোট বোনকে স্থানীয় বিদ্যালয়ে এগিয়ে দিতে বের হন জাহিদুল। বোনকে স্কুলে দিয়ে ফেরার পথে পূর্ব সিংগুর এলাকার এলপিজি গ্যাস পাম্পে পৌঁছামাত্র বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেটের ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে জাহিদ মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট