1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

কুকুরের হাত থেকে রক্ষা পেলো লজ্জাবতী বানরটি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলস্থ এর পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৫শে এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ির শংকরসেনা গ্রামের গড় পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু মিয়া।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ‘বিরল এই লজ্জাবতী বানরটি গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। এ সময় একটি কুকুর হঠাৎ তাকে আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে। কুকুরের চিৎকারে পথচারী জুনু মিয়া এগিয়ে এসে বানরটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, প্রাণীটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রাণীটি অসুস্থ, সুস্থ করে তুলে অবমুক্ত করা হবে লাউয়াছড়ার বনে।

উল্লেখ্য, লজ্জাবতী বানর একটি নিশাচর ও সংরক্ষিত বন্যপ্রাণী, যা বাংলাদেশে বিরল হিসেবে বিবেচিত। সচরাচর এদের চলাচল খুব বেশি দেখা মেলেনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট