1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

ডিবি’র জালে ইয়াবাসহ কারবারি আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেফুল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২১শে এপ্রিল ) সন্ধ্যায় জুড়ী উপজেলার পূর্ব বটুলী গ্রামের মাদক ব্যবসায়ী সেফুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এক জনকে আটকের পর তল্লাশি করে তার পরনে থাকা লুঙ্গির কোছা থেকে দুটি প্যাকেটের ভেতরে রক্ষিত ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি আবু জাফর মোহাম্মদ কবির এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আটককৃত সেফুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরও দুইটি মামলা বিচারাধীন রয়েছে। গতকালের ইয়াবা উদ্ধারের ঘটনায় জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট