1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় ১০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এসময় উপকারভোগীদের মাঝে ২ বান্ডিল করে টিন এবং নগদ ৬ হাজার করে টাকা বিতরণ করা হয়।

সোমবার (২১শে এপ্রিল) মৌলভীবাজার জেলা প্রশাসন এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো: ইসরাইল হোসেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন ও পি আইও আসাদুজ্জামান এতে উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা হলেন উপজেলার কালাপুর ইউনিয়নের জয়নুদ্দিন মিয়া, সিন্দুরখাঁন ইউনিয়নের আব্দুল সোবহান ও মোসা: কুলসুমা বেগম, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের খেলা শীল, নিপেন্দ্র সরকার, বিষ্ণু চন্দ্র ঘোষ ও মনিলাল মোদক, সুরঞ্জিত কুমার কর সাতগাঁও ইউনিয়নের মনিলাল দাস ও কাজল ভূমিজ এ দশটি উপকারভোগী পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট