1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

কমলগঞ্জে ইয়াবাসহ পুলিশের জালে কারবারী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ।
থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২০শে এপ্রিল ) মধ্যরাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ কালেঙ্গা এলাকার মাদক ব্যবসায়ী শিপন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শিপন মিয়ার বাড়ি তল্লাশি করে তার রান্নাঘর থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, শিপন মিয়া থানা এলাকার এক চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারে শিপন মিয়ার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট