1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

১৫ ফুট লম্বা অজগর চা বাগান থেকে উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে সাড়ে ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রেসকিউ সেন্টারে ১১ দিন পর্যবেক্ষণে রাখার পর শেষে বৃহস্পতিবার (১০ই এপ্রিল) দুপুরের দিকে উদ্ধারকৃত অজগরটিকে বনে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক।

স্থানীয়রা জানায়, উপজেলার জাগছড়া চা বাগানের একটি সেকশনের পাশেই সাড়ে ১৫ ফুট লম্বা অজগর সাপটিকে হঠাৎ দেখা যায়। পরে লাউয়াছড়া বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে অক্ষত অবস্থায় নিজেদের হেফাজতে নিয়ে যায়। বিগত ১১দিন সাপটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সেবাশুশ্রূষায় সুস্থ করে বৃহস্পতিবার দুপুরের দিকে রিজার্ভ ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বনবিভাগ সূত্রের বরাতে জানা যায়, গত ৩০শে মার্চ শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের সেকশনের পাশে একটি অজগর সাপ দেখা যায় এ কথা জানান স্থানীয়রা। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দল ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা সরেজমিনে গিয়ে সেখান থেকে সাপটি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। সাপটি মানুষ দেখে ভয় পেয়ে ছিল এবং তার শরীরের কিছু আঘাত ও ছিল। বিগত ১১ দিন লেগেছে সাপটিকে সুস্থ করার জন্য। পরে বৃহস্পতিবার সাপটিকে সুস্থ দেখার পর রিজার্ভ ফরেস্ট লাউয়াছড়া বনেই অবমুক্ত করা হয়েছে।

অবমুক্তকরণে এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বন্য প্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকার, ইকো গাইড অজানা আহমদ কামরান সহ বনবিভাগের কর্মকর্তাগণ।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, সাপটি সাড়ে ১৫ ফুটের মতো লম্বা ও ২০ কেজি ওজনের মতো ছিল। দীর্ঘ ১১দিন সাপটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সুস্থতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, অতিরিক্ত ঘড়া ও গরমে লাউয়াছড়া বন থেকে অজগর সাপটি চা বাগান এলাকার লোকালয়ে চলে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট