1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

বড়লেখায় সরকারি কলেজের ভবনে মন্ত্রীর নাম; জেলা প্রশাসকের ক্ষোভ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবনে এখনও আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের নাম থাকতে দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

মঙ্গলবার (২৫শে মার্চ) শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। কলেজের একটি ভবনে এখনও সাবেক মন্ত্রীর নাম প্রদর্শিত হওয়ায় উষ্মা প্রকাশ করে তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে ফ্যাসিষ্ট সরকারের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দেন তিনি।

এ ব্যাপারে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুস সবুর বলেন, কলেজ পরিদর্শনকালে একাডেমিক ভবনে সাবেক মন্ত্রীর নাম নজরে আসলে এসময় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে নাম মুছে ফেলার নির্দেশনা দেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী একাডেমিক ভবন থেকে সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, আগরআতর প্রকল্প ও বাহাদুরপুর চা বাগান পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট