1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

কয়রায় জোড়শিং পাতাখালীতে পূর্ব শত্রুতার জেরে মারপিট: গুরুতর আহত ৪

আবুবকর সিদ্দিক,কয়রা উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

 

খুলনা জেলার কয়রা থানার জোড়শিং পাতাখালীতে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। গত ইং ২১/০৩/২০২৫ তারিখ বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জোড়শিং পাতাখালীর জাহাঙ্গীর মল্লিক, অজিয়ার মল্লিক, আলামিন মল্লিক, মাকছু মল্লিক, নুরুল্লাহ মল্লিক, দেলোয়ার মল্লিক সহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আব্দুল্লাহ মল্লিকের দোকানের পিছনের মাটি অবৈধভাবে কাটিতে থাকিলে বাধা প্রদান করিলে মারপিটসহ হুমকি ধামকি প্রদান করিলে আব্দুল্লাহ মল্লিক বাদী কয়রা থানায় একটি জিডি করেন, যাহার জিডি নম্বর ৩১, তারিখ ০১/০৬/২০২৪।

সেই সুত্র ধরে গত ইং ২১/০৩/২০২৫ তারিখে ইফতারে যাওয়ার প্রাক্কালে পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর মল্লিক, অজিয়ার মল্লিক, আলামিন মল্লিক, মাকছু মল্লিক, নুরুল্লাহ মল্লিক, দেলোয়ার মল্লিক সহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্র দা, চাইনিজ কুড়াল, শাবল, লোহার রড লইয়া জাহিদুল মল্লিক, আব্দুল্লাহ মল্লিক, হাবিবুর মল্লিক, কাদের মল্লিকদের ওপর ব্যাপক চড়াও হয়ে দায়ের কোপে জাহিদুল মল্লিকের ৫ টি দাত ফেলে দেয়, চাইনিজ কুড়ালের কোপে হাবিবুর মল্লিকের ৪ টি আঙ্গুল কেটে যায়, দায়ের কোপে আব্দুল্লাহ মল্লিকের ৩টি আঙ্গুল কেটে যায় ও লোহার রডের আঘাতে কাদের মল্লিকের কানে আঘাতপ্রাপ্ত হয়ে কানে না শোনাসহ কোমরে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন গুরুতর আহতদের নিয়ে জায়গীরমহল হাসপাতালে লইয়া যান, জাহিদুলের অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম ইমদাদুল হক বলেন, মারপিটের ঘটনা জেনেছি। এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট