1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

রাজনগরে হত্যা মামলার আসামি আজাদ র‍্যাব-৯ এর জালে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের রাজনগরে ৩নং মুন্সিবাজার ইউনিয়নে আলোচিত হত্যা মামলা (মামলা নং- ০৩/১৭০,০৮/১২/২৪ইং আসামী সৈয়দ আজাদ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ এর অভিযানে মিশ্রাব খান হত্যা মামলার এজাহার নামীয় ৪নং আসামি সৈয়দ আজাদ আলী(৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ সিলেট, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি অভিযানিক দল। বৃহস্পতিবার ২১শে মার্চ দিবাগত রাত দেড় টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রামের জৈনক ছালিক মিয়ার বসত ঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সৈয়দ আজাদ আলী রাজনগর উপজেলার সোনাটিকি (সুপ্রাকান্দি) গ্রামের সৈয়দ লিয়াকত আলীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে রাজনগর থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৯।

শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামি আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন রাজনগর থানার ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট