1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে খয়রাতি চাল বিতরণে অনিয়ম

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

 

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে খয়রাতি চাল বিতরনে অনেক অনিয়ম লক্ষ করা যায়।গ্রামের দুংস্থ ও অসহায় গরীব মিসকিন থেকে খয়রাতি চাল দেওয়ার নামে আই,ডি কার্ড সংগ্রহ করেন প্রতিনিধিগণ এবং বলেছেন নির্ধারিত তারিখে ইউনিয়ন পরিষদে চাল বিতরন করা হবে।গ্রামের সহজ সরল মানুষ প্রতিনিধিগণের কথার উপর ভিত্তি করে চাল নিতে গেলে পরিষদ কর্তৃপক্ষ বলেন যার নাম নাই তাকে দেয়া হবেনা।একজন বৃদ্ধা মহিলাকে সংবাদকর্মী সাক্ষাৎকার নিলে তিনি বলেন যদি তারা আমাকে চাল নাই দেয় তাহলে এই পবিত্র মাসে রমজানের রোজা রেখে এত কষ্ট করে আসার দরকারই ছিলো না।

নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের জামায়াত ইসলামী বাংলাদেশ সাধারণ সম্পাদক বলেন আমার হাতে যতখানি আই,ডি কার্ড জমা নিয়েছে সচিব সাহেব তার ১০% চালও দেয়া দেননি।৯নং ওয়ার্ড এর যতগুলো কার্ড গরীব অসহায় মানুষের কার্ড জমা দিয়েছি একজন ও খয়রাতি চালের আওতায় আসেন নি।তাহলে এই কি পেলাম স্বাধীনতা। আমাদের বুঝা উচিৎ গরীব অসহায় মানুষের কোন দল নেই।তারা যেখানে সুবিধা পাবেন তারা সেদিকেই যাবে এটাই স্বাভাবিক। কারন তাদের পেটের ক্ষুধা তাড়িয়ে নিয়ে বেড়াই।এটাতো আর পরিপূর্ন ইসলামী রাষ্ট্র নয় যা বায়তুল মাল থেকে গরীবদের মাঝে বিলানো যায়।যদি আমাদের এই সোনার বাংলাদেশ পরিপূর্ণ রাষ্ট্র উপহার দিতে পারতাম তাহলে মানুষ না খেয়ে আহাজারি করত না।চেয়ারম্যান সাহেবের কাছে আমার অনুরোধ আপনি সঠিক দুঃস্থ ও অসহায় মানুষ বিচার করে খয়রাতি চাল বিতরণ করবেন।

অন্তত সরকার বাহাদুরের এই খয়রাতি চাল নিয়ে রাজনৈতিক প্রভাব এড়িয়ে যারা আসলেই পাবার যোগ্য তাদেরকে চিহ্নিত করে বিতরণ কার্যক্রম পরিচালনা করা উচিৎ বলে মনে করছেন এলাকার জনহিতৈষী ব্যক্তিবর্গ।পবিত্র রমজান মাসে পবিত্রতা থেকে নিজ দায়িত্ব নিজ নিজ পালন করেন তাহলে দেশ একদিন হয়ে উঠবে সত্যিকারের সোনার বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট