1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

শ্রীমঙ্গলে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের দ্বৈত অভিযান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরের কয়েকটি স্থানে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের দ্বৈত বিশেষ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় ০২ টি এবং হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ১৯ ধারায় ০১ টি সহ মোট তিনটি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সোমবার (১৭ই মার্চ) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীমঙ্গল শহরে বাজার মনিটরিং ও ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা ও ট্রাস্কফোর্স জেলার সদস্য সৈয়দ তোফাজ্জল হোসেন। ট্রাস্কফোর্স বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েকটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জেলা প্রশাসন সুত্রের বরাতে জানা যায়, ভেজাল খাদ্য পরিবেশন, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
ভোক্তাদের হয়রানিরোধে বাজার নিয়ন্ত্রণে জেলার ৭ উপজেলায় বাজার মনিটরিংয়ে নামেন মৌলভীবাজার জেলা প্রশাসন। রমজান মাস জুড়েই বাজার মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন থেকে জানানো হয়।

অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করেন। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতায় ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট