1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

খেলাফত মজলিস বড়লেখা শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

 

খেলাফত মজলিস মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে কল্যাণ রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা পৌর সুপার মার্কেটের ২য় তলায় সোমবার ১৭ মার্চ বিকেলে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুস সবুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল খালিক, জেলা সহ-সাধারণ সম্পাদক এম.এম আতিকুর রহমান।

এতে টেলি কনফারেন্সে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার ০১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য প্রার্থী লোকমান আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, আঞ্জুমানে আল-ইসলাহর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামি ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল-নোমান, খেলাফত মজলিসের উপজেলা সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, মাওলান লুৎফুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা সালেহ আহমদ, খেলাফত মজলিস আরব আমিরাত শাখার সহ- সভাপতি আলহাজ্জ শামীম আহমদ, ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খসরুল আলম, আঞ্জুমানে আল ইসলার সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ জুয়েল, খেলাফত মজলিস উপজেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদি, মাওলানা মনসুর আহমদ, কাতার শাখার দায়িত্বশীল মাওলানা খালেদ মাসুদ শরিফ, উপজেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক মেম্বার, অফিস সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য সাদিকুর রহমান, দাসের বাজার ইউপি সভাপতি মাওলানা আফতাব উদ্দিন নূরানি, দক্ষিন ভাগ ইউপি সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা মাহফুজ আহমদ, কাঠালতলী ইউপি সেক্রেটারি হাফিজ সুলতান আহমদ, বড়লেখা সদর ইউপি সহ-সেক্রেটারি হাফিজ-নুর আহমদ, ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট