1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলায় ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় স্থানীয় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাসঁ- মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহান উদ্দিন পৌরসভার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে তিনদিনের হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

আজ সোমবার বিকেলে তৃতীয় দিনের প্রশিক্ষণ শেষে ব্রাকের প্রকল্প ম্যানেজার তারেক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান।
অনুষ্ঠানে প্রশিক্ষনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ব্রাকের প্রকল্প ম্যানেজার তারেক হাসান ও প্রকল্পের ডেপুটি ম্যানেজার ওবায়দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের পোল্ট্রি বিষয়ক প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,
দুটি ব্যাচের প্রশিক্ষনার্থী ৪০ জন নারী সদস্য বৃন্দ।
এ-সময় প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ, দুই কক্ষ বিশিষ্ট হাঁস এবং মুরগির ঘর, ৫ কেজি খাবার, ১২ টি খাকি ক্যাম্বেল হাঁস, ১২ টি লেয়ার মুরগির বাচ্চা, খাবার ওপানি সরবরাহ পাত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট