1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—জয়গুন বিবি (৮০), তাঁর ছেলে মো. কবির হোসেন (৪০), আলাউদ্দিন (৪২), মো. রাকিব (৩৫) এবং পুত্রবধূ লিপি বেগম (৩০)। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থার কারণে জয়গুন বিবিকে পরে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত কবির হোসেন জানান, সকালে তাঁরা পুকুর থেকে মাটি কেটে পারিবারিক কবরস্থানের উন্নয়নকাজ করছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে স্থানীয় ফকরুল জমাদার ও তাঁর সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে পরিবারের সদস্যরা আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নেওয়ার পরও হামলাকারীরা সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ফকরুল জমাদার পালিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) জয়ধর বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট