1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু

দক্ষিণ আইচ (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নুরে আলম ওরফে বেচু মাঝি (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে চরপাতিলা বয়ার চরসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত বেচু মাঝি চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মজিবল হকের ছেলে।

নিহতের ছেলে শাহীন জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি, তার বাবা বেচু মাঝি এবং ভাই সাকিল মিলে চরপাতিলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। শুক্রবার বিকেলে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তাদের ট্রলারটি উল্টে যায়। এ সময় বেচু মাঝি ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর ভেসে উঠতে পারেননি।

শাহীন বলেন, “আমার ভাই সাকিল জালের বয়া ধরে কোনোভাবে পানিতে ভেসে থেকে প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণ পর বাবার মরদেহ ভেসে উঠলে আমরা প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে সেটি চরপাতিলা নদীর তীরে নিয়ে আসি।” পরে স্থানীয়দের সহায়তায় রাত ১০টার দিকে মরদেহ বাড়িতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বেচু মাঝি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। তার ৯ সন্তান রয়েছে, যার মধ্যে একজন প্রতিবন্ধী মেয়ে আছেন। তারা পরিবারটির পাশে দাঁড়াতে সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিহত জেলে নিবন্ধিত হয়ে থাকলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। মৎস্য বিভাগ প্রয়োজনীয় সহায়তায় পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট