1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ: কঠোর পদক্ষেপের দাবি পটুয়াখালীতে তারেক রহমানের দেশে ফেরায় ছাত্রদলের আনন্দ মিছিল দশমিনায় এইচএসসি পরীক্ষার্থী সিথী রানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দশমিনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

স্ত্রী’কে জ্বালিয়ে হত্যা চেষ্টায়, স্বামী শ্রীঘরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখায় চম্পা বাক্তি (২৬)-কে হত্যা চেষ্টায় ঘটনায় স্বামী আশিক বাক্তি দুলাল (৩১)-কে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় দুলালের বাড়িতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতাবস্থায় গৃহবধু চম্পা বাক্তিকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী হাসাপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে,পারিবারিকভাবে কলহের জেরে তুচ্ছ ঘটনায় আশিক বাক্তি দুলাল রাতে স্ত্রী চম্পা বাক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাতে থাকে। স্ত্রী’কে বিবস্ত্র করে চড়-থাপ্পড় মারতে মারতে চুলার সামনে নিয়ে আগুন লেগে চুল জলসে যায়। একপর্যায়ে গলায় গামছা ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা ছুটে গিয়ে আহত চম্পা বাক্তিকে উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ ও নির্যাতনকারি স্বামী আশিক বাক্তি দুলাল’কে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ জমাদার জানান, আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আশিক বাক্তি দুলাল”কে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট