1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ শুরু হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ ৪৮ হাজার ৪’শ ৬৫ শিশুকে।

শনিবার (১৫ই মার্চ) সকালে পৌরভবন চত্বরে জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ইং এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, জেলা সির্ভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান সহ পৌরসভার কর্মকর্তাগণ ও টিকা কার্যক্রমের সাথে জড়িত সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলায় ২ লাখ ৪৮ হাজার ৪ শত ৬৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ২৭ হাজার ৫ শত ৯০ জন এবং ১২ থেকে ৫৯ মাসের শিশু ২ লাখ ২০ হাজার ৮ শত ৭৫ জন।

জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ১,৬৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ দায়িত্বে থাকবেন ১ হাজার ৭শ ৯৩ জন কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট